![]() |
| pic source: poandpo.com |
বিপদ যেন কাটছেই না আমেরিকার। সম্প্রতি খবর পাওয়া গিয়েছে আমেরিকার অ্যারিজোনা প্রদেশের জঙ্গলে আগুন লেগেছে। আগুন ছড়িয়ে পড়েছে প্রায় ১ লক্ষ ৭৫ হাজার একর জঙ্গলে, যা প্রায় ৭০৫ বর্গ কিলোমিটার এলাকার সমান।
স্থানীয় সূত্রে খবর, শনিবার সকাল থেকেই এই আগুন লাগার খবর আসতে থাকে। ঘটনাস্থলে কাজ চলছে জোরকদমে। এখনও নিয়ন্ত্রনে আসেন আগুন। রয়েছে প্রায় ৮০০ জন দমকলকর্মী, আটটি হেলিকপ্টার। মনে করা হচ্ছে, কোনও একটি গাড়িতে আগুন ধরে যাওয়ার পর বাতাসের তীব্রতায় সেই আগুন ছড়িয়ে পড়েছে জঙ্গলে।
স্থানীয় প্রশাসনের আশঙ্কা, কমপক্ষে সাতদিনের আগে এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না। তারপর তিনদিন উত্তাপ থাকবে বলেই তাঁদের মনে হয়।
তবে ঘটনায় এখনও কোনও হতাহতের সন্ধান পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে ১২টির বেশি বসতি এলাকার মানুষকে সরানো হয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ