অরবিন্দ শর্মাঃ
বিশ্ব যোগ দিবস উপলক্ষে দিনহাটা ব্যায়াম বিদ্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রায় ৭০ - ৮০ জন ছাত্রছাত্রীর উপস্থিতিতে পালিত হল বিশ্ব যোগাসন দিবস।
বর্তমান পরিস্থিতি ও যোগাসনের মাধ্যমে শরীর সুস্থ থাকার উপযোগিতার কথা তুলে ধরেন ব্যায়াম বিদ্যালয়ের সেক্রেটারি জেনারেল বিভুরঞ্জন সাহা ।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোচ সুজিত পাল, প্রদীপ সাহা,প্রিয়া সাহা ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য শিখা নন্দী, সুশান্ত সাহা, হিমাদ্রী সেন সরকার, বাবু সোম, সুব্রত সাহা প্রমুখ । ছাত্রছাত্রীরা সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন যোগাসন করে দেখায় ও তার উপকারীতা বলেন কোচ সুজিত পাল। সমবেত হল ভর্তি দর্শক কড়তালি মুখরিত করে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ