সোমবার রাতে পূর্ব লাদাখের ভারত চীন সীমান্তে ভারতীয় ও চীনা সেনার মুখোমুখি সংঘর্ষে শহীদ হন ২০জন ভারতীয় জওয়ান। শহীদ জওয়ানদের দুজন বাংলার।
এদিন, শহীদ জওয়ান এর বাড়ি বীরভূমে যান বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ ও হুগলীর সাংসদ তথা ভারতীয় জনতা পার্টির রাজ্য জেনারেল সেক্রেটারি লকেট চট্টোপাধ্যায়। শহীদ জওয়ানের বাড়ি যাওয়ার পথে বর্ধমান বিজেপি পার্টি অফিসে ভারত-চীন সীমান্তে শহীদ হওয়া জওয়ানদের প্রতিকৃতিতে স্মরণে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন তাঁরা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ