ফের বঙ্গে বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী শুক্রবার থেকে রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়বে। বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন জেলাতে কমবেশি বৃষ্টি হয়ে চলেছে। সেই পরিমান আরও বাড়বে বলে জানিয়ে দিল আবহাওয়া দফতর। এদিকে বুধবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে হালকা বৃষ্টি হয়ে চলেছে।
আবহাওয়া দফতরের মতে শুক্রবার রাজ্যে নিম্নচাপ প্রবেশ করতে পারে। তাই দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে বৃষ্টির পরিমান আরও বাড়বে। তবে কলকাতা ও পাশের এলাকাগুলিতে মাঝারি বৃষ্টিপাত হবে।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পরিমান বাড়বে আগামী কাল থেকেই। পাশের রাজ্য সিকিমের আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্ব উত্তরপ্রদেশ ও সংলগ্ন এলাকাতে বায়ুমণ্ডলের ওপর ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে, তাই আগামী চারদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা আছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


Connect With Us