SER-10,ময়নাগুড়ি,২৫ জুন: জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের রামসাই এলাকা থেকে একটি বিশাল কিং কোবরা উদ্ধার করলো ময়নাগুড়ি পরিবেশপ্রেমী সংগঠন।
জানা যায়, কিং কোবরা সাপটি একটি ছোট জঙ্গলে দেখতে পায় ওই এলাকার এক ব্যক্তি । এবং এই খবর জানাজানি হতেই সাপ দেখতে ভীড় জমাতে থাকে এলাকার মানুষজন। পরে খবর পেয়ে ছুটে আসে ময়নাগুড়ি পরিবেশপ্রেমী সংগঠন। পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যদের সহযোগিতায় ও তৎপরতায় এই উদ্ধার কাজ সম্পূর্ণ হয় ।
ময়নাগুড়ি পরিবেশপ্রেমী সংগঠনের পক্ষ থেকে জানা যায়, কিং কোবরা সাপটি উদ্ধার করা হয়েছে এবং সাপটি প্রায় ৮ ফিট । প্রাথমিক চিকিৎসা করার পর গরুমাড়া জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
অপরদিকে একেরপর এক সাপ উদ্ধার হওয়াতে আতঙ্কিত গোটা রামসাইবাসী।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ