Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রয়াত বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন নান্নু


বাংলাদেশঃ 

দৈনিক যুগান্তরের অপরাধ বিভাগের প্রধান ও বাংলাদেশ অপরাধ প্রতিবেদক সমিতির (সিআরএবি) সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মোয়াজ্জেম হোসেন নান্নু আজ সকালে মারা গেছেন।শনিবার সকাল সাড়ে ৮ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা গেছেন। 

শেখ হাসিনা ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডাঃ সামন্ত লাল সেন শনিবার সকালে দৈনিক বাংলাদেশকে জানান, আগুনে আহত সাংবাদিক মোয়াজ্জেম হোসেন নান্নুর অবস্থা গুরুতর। তার দেহের প্রায় ৬০ শতাংশ পুড়ে গেছে। গতকাল থেকেই তিনি আইসিইউতে রয়েছেন।

শুক্রবার সকালে আফতাব নগরে নিজ বাড়িতে গ্যাসলাইন থেকে আগুন লাগলে তিনি মারাত্মকভাবে দগ্ধ হন। পরে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

উল্লেখ্য যে, ২ জানুয়ারী মোয়াজ্জেম হোসেন নান্নুর একমাত্র ছেলে স্বপ্নিল আহমেদ পিয়াস একই বাড়িতে আগুনে পুড়ে মারা হয়েছিল।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code