Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রথমবার নারীশক্তির নেতৃত্ব মহাকাশ অভিযানে পাড়ি দেবে নাসা


মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার ইতিহাসে এই প্রথমবার নারীশক্তির নেতৃত্ব মহাকাশ অভিযানে পাড়ি দেবে নাসা।

সম্প্রতি নাসার তরফে জিম বার্ডস্টাইন ট্যুইট করে জানান, হিউম্যান স্পেসফ্লাইট অভিযানের প্রধান হিসেবে বেছে নেওয়া হয়েছে ক্যাথি লডারসকে। গত মাসের বেসরকারি অভিযাত্রীদের মহাকাশে পাঠাতে নাসার মিশনের পরিচালনা করেছিলেন এই ক্যাথি লডারস।

২০২৪ সালে মহাকাশচারীদের চাঁদে পাঠানো হবে। তাই, এখন আরও একটি অভিযানের প্রস্তুতি চালাচ্ছে নাসা। সেই অভিযানের মহাকাশযানের নেতৃত্বে থাকবেন ক্যাথি লডারস। তাঁর আগের কাজ তিনি যে ভাবে পরিচালনা করেছিলেন তাতে খুশি হয়েই ক্যাথিকে এই নয়া দায়িত্ব দেওয়া হয়েছে বলে ট্যুইট করে জানিয়েছেন নাসার প্রধান জিম বার্ডস্টাইন।

১৯৯২ সালে নাসায় যোগ দেন ক্যাথি। নাসার হিউম্যান এক্সপ্লোরেসন অ্যান্ড অপরেশন মিশন ডিরেক্টরেট -এর জন্য প্রধান হিসেবে মনোনীত করা হয়েছে ক্যাথিকে।প্রথম বাণিজ্যিক অভিযানে গত ৩০ মে স্পেস এক্স -এর রকেটে দুই মহাকাশচারীকে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পাঠানো হয়।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code