করোনা সংক্রমণের জেরে ভিন রাজ্য থেকে ফিরতে হয়েছে বহু শ্রমিককে। অনেককে কোয়ারাইন্টাইনে রাখা হয়েছে আবার অনেককে পাঠানো হয়েছে হোম কোয়ারাইন্টাইনে। ইতিমধ্যেই কোচবিহার জেলা জুড়ে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। এমন পরিস্থিতিতে মহকুমা শাসক থেকে জেলা শাসক অনবরত ছুটে বেড়িয়েছে বর্তমান পরিস্থিতিকে সামাল দিতে।
এদিন, দিনহাটা মহকুমার বড় আটিয়াবাড়ী ১ ও ২ নং অঞ্চলের ভিন রাজ্য থেকে ফিরে হোম কোয়ারাইন্টাইনে থাকা শ্রমিকদের বাড়ি বাড়ি পরিদর্শন করেন জেলা শাসক পবন কাদিয়ান। পাশাপাশি, উপস্থিত ছিলেন ব্লক আধিকারিক ও আশাকর্মীও। প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ভিন রাজ্য থেকে ফেরা ব্যক্তিদের সাথে কথা বলেন তিনি। খাওয়া দাওয়া থেকে শুরু করে চলাফেরা, বাইরে বের হন কিনা ইত্যাদি বিষয়ে খোঁজ খবর নেন।
যেহেতু দিন দিন দিনহাটার করোনা পরিস্থিতি উদ্বেগজনক হচ্ছে তাই এই পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। হোম কোয়ারাইন্টাইনে থাকা মানুষদের সামাজিক দূরত্ব বিধি মানার ও মাস্ক পড়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি তাঁদের সতর্ক করার কাজ করছেন জেলা শাসক।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


Connect With Us