Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনার সম্ভাব্য ভ্যাকসিন আবিষ্কার চীনের! মানব দেহে ট্রায়ালের অনুমোদন পেল!


করোনার ভ্যাকসিন নিয়ে গোটা বিশ্বে কমপক্ষে ১০০-এর বেশি গবেষণা চলছে৷ ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টায় ব্রতী বিজ্ঞানীরা। ভ্যাকসিনের আবিষ্কারে বিশেষ করে চিনে তত্‍পরতা তুঙ্গে৷ করোনার ভ্যাকসিনের মানব শরীরে ট্রায়াল শুরু করে দিল চিন বলেই জানা গেছে৷

করোনার সম্ভাব্য ভ্যাকসিন তৈরি করল চিনের সংস্থা চংখিং ঝিফেই বায়োলজিক্যাল প্রডাক্ট ৷ এই ভ্যাকসিনটির হিউম্যান ট্রায়াল বা মানব দেহে ট্রায়ালেও অনুমোদন দিয়ে দিয়েছে চিন৷ 

আনহুই ঝিফেই লংকম বায়োফার্মাসিউটিক্যাল ও দ্য চাইনিজ অ্যাকাডেমি অফ সায়েন্সের ইনস্টিটিউট অফ মাইক্রোবায়োলজি-র যৌথ প্রচেষ্টায় তৈরি করা হয়েছে এই সম্ভাব্য করোনা ভ্যাকসিন৷ এ বার ক্লিনিক্যাল ট্রায়ালের জন্যও ন্যাশনাল মেডিক্যাল প্রডাক্ট অ্যাডমিনিস্ট্রেশনের ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে৷

জানা গেছে, করোনা ভাইরাসের ভ্যাকসিনের ওপর ৬টি পরীক্ষা চালাচ্ছে চীন। তবে আগের ভ্যাকসিনগুলি এখনও তৃতীয় পর্যায়ের পরীক্ষায় পাশ করতে পারেনি৷ এই পর্যায়ের পরীক্ষায় পাশ করলেই ভ্যাকসিন বাজারে ছেড়ে দেওয়া হবে। সেক্ষেত্রে চীন উত্তীর্ণ হলেই ইতিহাস গড়ে ফেলবে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code