Latest News

6/recent/ticker-posts

Ad Code

UNLOCK 1-এ কী কী বন্ধ জানুন এক নজরে


লক ডাউনের পঞ্চম দফার ঘোষণা করেছে কেন্দ্র। গতকাল কেন্দ্রের ঘোষণা অনুসারে লক ডাউন ৫.০ লাঘু হলেও কন্টেইনমেন্ট জোন বাদে সব জায়গা স্বাভাবিক করতে ধীরে ধীরে খুলে দেওয়া হচ্ছে বহু কিছু তাই এই পর্যায়কে আনলক-১। 

আনলক ১-এ ছাড় পেলো না বহু কিছুই। যা পরবর্তীতে ভাবনা চিন্তা করা হবে জানিয়েছে কেন্দ্র। 

১. স্কুল, কলেজ সহ কোনও শিক্ষা প্রতিষ্ঠান, ট্রেনিং ইনস্টিটিউট খুলছে না। জুলাই মাসে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্লগধলির সঙ্গে কথা বলে কেন্দ্র এইসব ক্ষেত্রের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

২. বন্ধ থাকছে আন্তর্জাতিক রুটের সব বিমান। শুধুমাত্র স্বরাষ্ট্রমন্ত্রকের অণুমোদন থাকলেই সেই বিমান উড়বে।

৩. এবারও চালু হল না মেট্রো পরিষেবা।

৪. বন্ধ থাকছে সিনেমা হল, জিম, সুইমিং পুল, এন্টারটেনমেন্ট পার্ক, থিয়েটার, বার, অডিটোরিয়াম, হল বা এই ধরনের জায়গা।

৫. সামাজিক, রাজনৈতিক, ক্রীড়া সংক্রান্ত, শিক্ষা সংক্রান্ত, সাংস্কৃতিক বা ধর্মীয় কোনও জমায়েত চলবে না।

৬. জরুরি পরিষেবা ছাড়া রাত ৯ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত কেউ কোথাও যেতে পারবে না।

৭. কনটেনমেন্ট জোনে জরুরি পরিষেবা ছাড়া আর কিছু খোলা থাকছে না।

তবে, অফিস, মন্দির-মসজিদ সহ একাধিক ক্ষেত্রে ছাড় দিচ্ছে কেন্দ্র।কন্টেনমেন্ট জোন ছাড়া অন্য এলাকায় ধর্মীয়স্থান, হোটেল এবং রেস্টুরেন্ট ৮ তারিখের পর খোলার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলির সঙ্গে পরামর্শের পরেই এই নতুন গাইডলাইন জারি করা হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক. 

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code