মাননীয়া মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে করোনা মোকাবিলায় ও আমফান বিপর্যয়ে তাঁর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন রাজ্য সরকারের ৫৮৫৯-F(Y) অর্ডারের মাধ্যমে নিযুক্ত চুক্তিভিত্তিক সফ্টওয়্যার কর্মীরা।
তারা ইতিমধ্যে তাদের একদিনের প্রফেশনাল ফি সংগ্রহ করে এক লাখ একষট্টি হাজার পাঁচ শত একান্ন টাকার একটি ডিমান্ড ড্রাফ্ট অতিরিক্ত মুখ্য সচিব শ্রী হরি কৃষ্ণ দ্বিবেদীর হাতে তুলে দিয়েছেন।
দেশজুড়ে করোনা পরিস্থিতিতে রাজ্য প্রশাসন ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই যথাযথ মনে করছেন কর্মীরা।
তারা আরো জানিয়েছেন যে পরবর্তীকালে সংগ্রহের ভিত্তিতে আরো সাহায্যের হাত তারা বাড়িয়ে দেবেন। আমাদের সাহায্যের পরিমাণ খুব বেশী না কিন্তু যদি প্রত্যেকেই এভাবেই এগিয়ে আসে তবে করোনা মোকাবিলায় সরকারের সহায়ক হবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ