Latest News

6/recent/ticker-posts

Ad Code

হু-এর সদস্য হিসেবে না থাকার হুমকি আমেরিকার


করোনা সংক্রমণ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার জন্য আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-কে দায়ী করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি হু-চিন আঁতাতেরও অভিযোগ তুলেছিল আমেরিকা। হুঁশিয়ারি দিয়েছিলেন অনুদান কাটছাঁট করার। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর টেড্রস আধানম ঘ্রেবেসিয়াসকে মার্কিন প্রেসিডেন্ট চার পাতার একটি চিঠি লিখেছেন। চিঠিতে তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যদি ৩০ দিনের মধ্যে তাদের কাজকর্মে উল্লেখযোগ্য উন্নতি করতে না পারে তাহলে চিরতরে আমেরিকা অনুদান বন্ধ করে দেবে। এমনকী, হু-এর সদস্য হিসেবে আমেরিকা আর থাকবে কি না, তাও পুনর্বিবেচনা করবে বলে ট্রাম্প জানিয়েছেন।

ট্রাম্পের পাঠানো চিঠিতে কড়া সমালোচনা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার। চিঠিতে ট্রাম্প দাবি করেন, চিনের প্রেসিডেন্ট শি জিন পিং বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে করোনাকে আগেই জরুরী অবস্থা ঘোষণা না করার চাপ দিয়েছিল। পরে গতিপথ পরিবর্তন করে তাঁরা। এছাড়াও প্রথম থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের স্বচ্ছতা নিয়ে প্রশংসা করে আসছে। পাশাপাশি হু-কে চিনের পুতুল বলেও কটাক্ষ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code