Latest News

6/recent/ticker-posts

Ad Code

দুই শতাধিক পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলো নিগমানন্দ সারস্বত আশ্রম

SER-20: করোনার দাপটে সারা দেশে লক ডাউন। লক ডাউনের জেরে দিন এনে দিন খেটে খাওয়া মানুষেরা দুমুঠো খাবার যোগাতে ব‍্যর্থ। অনেকেই একবেলা খেয়ে দিন কাটাচ্ছেন। সরকারের দেওয়া রেশনেও কম পরে যাচ্ছে অনেকেরই । এমন অবস্থায় তাদের পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবি সংগঠন।

কোচবিহার জেলার দিনহাটা ১ ব্লকের দিনহাটা  ২ নং গ্রাম পঞ্চায়েতের নিগমনগর ও  আশেপাশের  গ্রামের মোট ২০০ এর অধিক  পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলো নিগমানন্দ সারস্বত আশ্রমের  দুই মহারাজ  রথীন্দ্র নাথ ব্রহ্মাচারী, দেবু মহারাজ । রথীন্দ্রনাথ ব্রহ্মাচারী মহারাজ  বলেন, "করোনার জেরে গৃহবন্দি সাধারণ মানুষ এমন পরিস্থিতিতে দিন এনে দিন খাওয়া মানুষদের টান পরেছে পেটে। তাই তাদের পাশে কিছু খাদ্য সামগ্রী তুলে দিলাম। সেই সাথে সকল গ্রামবাসি এবং এলাকাবাসীকে হু নির্দেশিত  করোনা সম্পর্কে সচেতনতার বার্তা প্রদান করা হয়।" 

উদ্যোক্তাদের  মধ্যে   উপস্থিত  ছিলেন  ঠাকুরের  শিষ্য  অনুপ   বর্মন ,  সন্তোষ বর্মন  সহ  আরো অনেক ব্যক্তিবর্গ  । 

নিগমনগর নিগমানন্দ সারস্বত আশ্রমের  এই  মহান  উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code