নিজস্ব সংবাদদাতা, রামপুর: করোনা সংক্রমণ রুখতে সারা দেশ জুড়ে চলছে লক ডাউন। লক ডাউনের জেরে ঘরবন্দি মানুষ। এমন পরিস্থিতিতে সমাজের এক শ্রেণির মানুষ কর্মহীন হয়ে দুঃখ- দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে।
এবার, সমাজের সাহায্যার্থে হাত বাড়ালো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সহযোগিতায় নীলাঞ্জনা সিনহা। এদিন, কলকাতার বাঙুর এভিনিউ এর ব্রজেশ্বর গুপ্তার ৬৯তম জন্মদিন উপলক্ষে তার মেয়ে নীলাঞ্জনা সিনহার অনুদানে সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সহযোগিতায় রামপুর হাসপাতাল সংলগ্ন এলাকায় কিছু দুঃস্থ মানুষকে খাদ্য বিতরণ করে।
হাসপাতাল সংলগ্ন ক্যাম্প বস্তিতে সংস্থার তরফে ৫ কেজি করে চাল সহ, ডাল, তেল, মুড়িসহ অন্যান্য খাদ্য সামগ্রী তুলে দেয়। ২৫ টি পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এই সংস্থা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


Connect With Us