করোনা সংক্রমণের জেরে চলা লক ডাউনের মাঝেই পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে উদ্যোগী হয়েছে রাজ্য ও কেন্দ্র। শ্রমিক স্পেশাল ট্রেনে যাত্রা করার সময় একে একে প্রচণ্ড গরমে খাবার ও জলের অভাব, দীর্ঘ যাত্রা, ইত্যাদি কারণে ট্রেনে একাধিক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর খবর গত কয়েকদিনে সংবাদমাধ্যমে উঠে এসেছে। জানা গেছে স্পেশাল ট্রেনে পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর খবরের জেরে বিহার ও গুজরাত সরকারকে নোটিস পাঠিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। নোটিস পাঠানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব ও রোল বোর্ডের চেয়ারমানকেও।
এই প্রেক্ষিতে এক নতুন নির্দেশিকা জারি করল রেল। সেই নির্দেশিকায় বলা হয়েছে, যে সব পরিযায়ী শ্রমিকের কোনওরকম অসুস্থতা আছে তারা যেন ট্রেন-সফর এড়িয়ে চলেন। হাই ব্লাডপ্রেসার, ডায়াবেটিস, হৃদরোগের শিকার বা ক্যান্সার রোগী, তাঁদের ট্রেনে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে রেলমন্ত্রক।
নির্দেশিকায় আরও বলা হয়েছে, অন্তঃসত্ত্বা মহিলা, ১০ বছরের কম বয়সি শিশু ও ৬৫ বছরের বেশি বয়স্ক ব্যক্তিরা একান্ত প্রয়োজন ছাড়া রেলযাত্রা এড়িয়ে চলুন। তবে ওই নির্দেশিকায় বলা নেই, যাঁদের হাই ব্লাড প্রেসার বা ডায়াবেটিস রয়েছে, সেই পরিযায়ী শ্রমিকরা কীভাবে বাড়ি ফিরবেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


Connect With Us