Latest News

6/recent/ticker-posts

Ad Code

মুক্তি পেল কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর স্বল্প দৈর্ঘ্যের ছবি


মুক্তি পেলো রাহুল গান্ধীর শর্ট ফ্লিম। করোনা ভাইরাস সংক্রমণের জেরে সারা দেশে লক ডাউনের জেরে দুর্দশায় আটকে থাকা ভিন রাজ্যের শ্রমিক নিজ রাজ্যে ফেরার জন্য কেউ পায়ে হেঁটে কেউবা সাইকেল কেউবা বেশি দামে গাড়ি ভাড়া করে ফিরছে ঘরে। প্রতিনিয়ত বহু মানুষেই বাড়ি ফেরার পথে নানান দুর্ঘটনার সম্মুখীন হতে হয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী তাঁদের সাথে দিল্লীর ফুটপাতে কথা বলেছেন এর আগে। পাশাপাশি, বারবার সরকারকে পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে ভালো ভাবে ভাবার কথা বলেন। 

এবার, তিনি একটি শর্টফ্লিম প্রকাশ করলেন। যে ভিডিওতে পরিযায়ী শ্রমিকদের দুঃখ - কষ্ট তুলে ধরার সাথে সাথে রাহুল ও পরিযায়ী শ্রমিকদের কথা বলার দৃশ্য রয়েছে। এতে রাহুল নানা বিষয়ে কথা বলেছেন পরিযায়ী শ্রমিকদের সঙ্গে। আর কংগ্রেস নেতাকে কাছে পেয়ে পরিযায়ী শ্রমিকরাও তাঁদের দুঃখ- দুর্দশার কথা বলতে থাকেন। 

বিস্তারিত দেখুন ভিডিওতে-
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code