বন্দে ভারত মিশনে বিদেশে থাকা প্রচুর ভারতীয় নামতে চলেছে কলকাতায়। এরাজ্যে প্রথম করোনা ছড়ায় বিদেশ ফেরত ব্যাক্তির মাধ্যমেই, যদিও পরে অবশ্য সেই মাধ্যমগুলি পরিবর্তিত হয়। তাই এবার আগেভাগেই সজাগ নবান্ন। কলকাতা সহ রাজ্যের ১০জেলা এখনও পর্যন্ত শুধু রেড জোনে রয়েছে তাই নয়, কলকাতায় এখনও বেশ ভালো পরিমাণে কনটেইনমেন্ট জোনও রয়েছে। সংক্রমণ ছড়ানোর হার কিছুটা কমলেও পুরোপুরি তা বন্ধ হয়নি। তাই বিদেশ ফেরত মানুষগুলি বিমানবন্দরে নেমেই যাতে মূল জনবসতি এলাকায় চলে যেতে না পারেন সে বিষয়ে সতর্ক হয়েছে নবান্ন। এর জন্য রাজ্য সরকারের স্বরাষ্ট্র দফতর ট্যুইট করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জানানো হয়েছে, বিদেশ থেকে ফিরলেই ১৪ দিনের জন্য থাকতে হবে কোয়ারেন্টাইনে।
শুক্রবার এই বিজ্ঞপ্তিতে জানানো হয়, যারা বিদেশ থেকে কলকাতা বিমানবন্দর মারফত ফিরবেন তাঁরা বিনামূল্যে থাকতে চাইলে রাজ্য সরকারের ৩টি কোয়ারেন্টাইন সেন্টারের মধ্যে যে কোনও একটি বেছে নিতে পারেন। আর নিজেরা খরচ করে থাকতে চাইলে ১২টি বেসরকারি হোটেলের মধ্যে যে কোনও একটি তাঁরা বেছে নিতে পারেন।
রাজ্য স্বরাষ্ট্র দফতরের তরফে ট্যুইটে এদিন ১২টি বেসরকারি হোটেল ও ৩টি কোয়ারেন্টাইন সেন্টারের তালিকা দিয়ে দেওয়া হয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in




Connect With Us