করোনার মহামারীর মাঝেই অবৈধভাবে ড্রাগ ব্যবসায়ী ও সেবনকারীদের গ্রেফতার করলো রায়গঞ্জ পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ রায়গঞ্জ থানার অন্তর্গত দক্ষিণ কসবা-তে ব্যাপক অভিযান চালায়। অবৈধভাবে ড্রাগ বিক্রয় ও সেবনের বিরুদ্ধে আমাদের অবিচ্ছিন্ন অভিযানের অংশ হিসাবে এবং জনসাধারণের দাবী অনুসারে গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে এদিন বেশ অভিযান চালিয়ে বেশ কয়েকজন ড্রাগ ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেফতার করে পুলিশ।
ধৃতরা হলেন, বিকি রায় আকাশ (২১),সুজন রায় (২৮), সুমন রায় (২৮), সৌরভ চৌহান (২৫), সুপ্রিয় দাস (২৯), হরি রায় ও অরিজিৎ (২১) ,কুনাল দাস (২৩) , মুন্না মন্ডল (১৯) ,মিঠুন সাহা (২৮) ,সুব্রত দাস (২৫) ।
সূত্রের খবর, পুলিশ তাদের কাছ থেকে ৫০.৩১ গ্রাম সন্দেহজনক ব্রাউন সুগার ড্রাগ, একটি ওজন মাপার মেশিন, ২ পিস অ্যালুমিনিয়াম ফয়েল “রাঙ্গা”, ৩ টি মোবাইল ফোন এবং একটি মোটর সাইকেল উদ্ধার করে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us