Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনার বিরুদ্ধে লড়াই এখনও অসম্ভব গুরুত্বপূর্ণ- মন কি বাতে প্রধানমন্ত্রী


৬৪ তম 'মন কি বাত' সম্প্রচারে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল ১১টায় করোনার বিরুদ্ধে লড়াইয়ের গুরুত্ব সম্পর্কে আরোগ্য সেতু অ্যাপ থেকে আয়ুষ্মান ভারত-এর প্রসঙ্গে কথা বলেন। এই লকডাউনের সময়ে গরিব, পরিযায়ী ও দুর্গতদের সাহায্য করার আহ্বান জানান তিনি। 

মন কি বাত অনুষ্ঠানে করোনা নিয়ে যা যা বললেন প্রধানমন্ত্রী দেখে নিন এক নজরে- 
  • 'করোনার বিরুদ্ধে জোরদার লড়াই চলছে। আগের থেকে পরিস্থিতি উন্নতি হয়েছে।'
  • 'অন্যান্য দেশের তুলনায় ভারতের মৃত্যুর হার কম। যা মৃত্যু হয়েছে, তার জন্য আমরা দুঃখিত।'
  • 'প্রত্যেক দেশবাসী একসাথে লড়ছেন। দেশবাসীর সঙ্কল্প শক্তি আর সেবা শক্তি কাজে দিয়েছে।'
  • 'এই পরিস্থিতিতে আরও বেশি সাবধান হওয়া দরকার। সেবায় নিজেদের নিয়োজিত করেছেন অসংখ্য মানুষ।'
  • 'বহু মানুষ নমো অ্যাপের মাধ্যমে অনেক কিছু জানাচ্ছেন। সঙ্কটের সময় দেশবাসীর উদ্ভাবনী শক্তির প্রশংসা প্রাপ্য।'
  • 'ধীরে ধীরে অর্থনীতি ফিরছে ছন্দে। দিনরাত কাজ করছেন রেল কর্মচারীরা। 
  • রেল কর্মচারীরাও করোনা যোদ্ধাদের সামনের সারিতে। 
  • গরিব-শ্রমিকদের উপর আঘাত সবচেয়ে বেশি। ’
  • ‘পূর্ব ভারতের উন্নতিতে সবচেয়ে জোর। নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ।’
  • ‘জেলা-রাজ্য-দেশকে আত্মনির্ভর করতে হবে। এই আত্মনির্ভরতা নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়েছে।’
  • ‘দেশীয় দ্রব্যের ব্যবহার বাড়ছে। বিদেশ থেকে রফতানির পরিমাণ কমছে।’
  • ‘বিদেশের নেতারা আয়ুর্বেদ আর যোগ নিয়ে প্রশ্ন করছেন। বিদেশের মাটিতে এসবের জনপ্রিয়তা বাড়ছে। বিদেশ থেকে অনলাইন যোগ শেখার প্রবণতা বাড়ছে।’
  • ‘আয়ুশ মন্ত্রালয় যোগ নিয়ে প্রতিযোগিতার আয়োজন করেছে। তিন মিনিটের ভিডিওতে আসন করে, এর উপকারিতা বলুন। সবাইকে এই প্রতিযোগিতায় অংশ নিতে অনুরোধ করছি।’
  • ‘আয়ুষ্মান ভারত প্রকল্পে ১ কোটি পরিবার উপকৃত হয়েছে। এর ফলে দেশবাসীর ১৪ হাজার কোটি টাকা সাশ্রয় হয়েছে।’
  • ‘আম্ফানে ক্ষতিগ্রস্ত বাংলা-ওড়িশার অবস্থা দেখেছি। যে সাহসের সঙ্গে ঝড়ের মোকাবিলা হয়েছে, তা প্রশংসনীয়। ‘গোটা দেশ তাঁদের পাশে আছে।’
  • ‘দেশের বড় অংশ পঙ্গপালের হানায় বিপর্যস্ত। সবাই মিলে একজোট হয়ে কৃষির ক্ষতি সামলে নেব। কৃষকদের আমরা সাহায্য করছি।’
  • ‘করোনার ফলে দূষণ কমেছে। আমাদের বৃষ্টির জল ধরে রাখতে হবে। সাবেকি জল সংরক্ষণের উপায় গ্রহণ করতে হবে। চলতি বছরে জল সংরক্ষণ হোক সবচেয়ে জরুরি।’
  • ‘করোনার বিরুদ্ধে লড়াই এখনও অসম্ভব গুরুত্বপূর্ণ। 
  • ২ গজের পারস্পরিক ব্যবধান, মাস্ক এখনও গুরুত্বপূর্ণ।’
  • ‘বিশ্ব পরিবেশ দিবসে প্রকৃতির সেবা করুন, গাছ লাগান। 
  • গরম বাড়ছে, পাখিদের জন্য পাত্রে জল ভরে রাখুন।’

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code