Latest News

6/recent/ticker-posts

Ad Code

করাচি বিমান দুর্ঘটনার ছবি ধরা পড়ল সিসিটিভিতে, দেখুন সেই ভিডিও


শুক্রবার পাকিস্তানের করাচিতে জনবসতি পূর্ণ এলাকায় ভেঙে পড়ে বিমান। জানা গেছে, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বিমান এ ৩২০ এই দুর্ঘটনার সম্মুখীন হয়।। এক কিলোমিটার দূরত্বে বিমানবন্দর, তাঁর আগেই কটি বাড়িতে বিমানের লেজের অংশ ধাক্কা খেয়ে বিস্ফোরণ ঘটে। ওই এলাকায় থাকা একটি বাড়ির সিসিটিভিতে ধরা পড়েছে হাড় হিম করা সেই দৃশ্য। করাচির জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল বিমানটির। ৯৭ জনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়।
সিন্ধপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী আজরা পেচহোকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, “আমরা এখনও বুঝতে পারছি না, ৯৭ জন যাত্রীই বিমানে ছিলেন কিনা, অথবা তাঁরা ওই এলাকার বাসিন্দা কিনা, কারণ বিমানটি ভেঙে পড়ার ফলে অনেকগুলি বাড়ি খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে”।আশ্চর্যজনকভাবে বেঁচে গিয়েছে তিনজন যাত্রী।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code