Latest News

6/recent/ticker-posts

Ad Code

পাতাললোকে গোর্খাদের নিয়ে মন্তব্যের জেরে অনুস্কার নামে অভিযোগ দায়ের


পাতাল লোক ওয়েব সিরিজে “সেক্সিয়েস্ট স্লার” মন্তব্য করার অভিযোগে অভিনেত্রী-প্রযোজক অনুষ্কা শর্মার বিরুদ্ধে জাতীয় মানবধিকার কমিশনে ১৮ মে অভিযোগ দায়ের করেছে অরুণাচল গোর্খা যুব সংগঠন। ভারতীয় গোর্খা যুব পরিসংঘের তরফে এর আগে একটি নির্দিষ্ট অংশ নিঃশব্দ করে দেওয়ার দাবিতে অনলাইন প্রচার শুরু করে, এবং বিধিবদ্ধ সতর্কীকরণ দিয়ে সাব-টাইটেল যোগ করার দাবি তোলে।সংগঠনের দাবি, এক মহিলা চরিত্র সম্পর্কে আপত্তিকর মন্তব্য করা হয়েছে, যিনি মেঘালয়ের কাশি সম্প্রদায়ের বলে তুলে ধরা হয়েছে।

ভারতীয় গোর্খা যুব পরিসংঘের সভাপতি কির্তি দেওয়া বলেন, “এই ধরণের মন্তব্য শুধুমাত্র সম্প্রদায়ের ভাবমূর্তি কালিমালিপ্ত করে তা নয়, একইসঙ্গে মানুষের মধ্যে এই ধরণের জাতি বিদ্বেষ প্রচার করে। এটি সাধারণ মানুষের মধ্যে একটি সম্প্রদায় সম্পর্কে বিকৃত ছবি তুলে ধরে, এর ফলে সেখানকার মানুষদের ভোগান্তি হতে পারে”।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code