'হর ঘর তেরঙ্গা' (Har Ghar Tiranga) অভিযানের সমস্ত খবর এক ক্লিকে

আইসিসি-র চেয়ারম্যান পদে কি এবার সৌরভ গঙ্গোপাধ্যায়?


আইসিসি চেয়ারম্যান পদে শশাঙ্ক মনোহরের মেয়াদ শেষ হচ্ছে শীঘ্রই। আগামী ২ মাসের মধ্যেই আইসিসি চেয়ারম্যান পদ এর নির্বাচন রয়েছে। এর মাঝেই দক্ষিন আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথের মন্তব্য উসকে দিয়েছে আইসিসি-র চেয়ারম্যান পদে কি এবার সৌরভ গঙ্গোপাধ্যায়?

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়কের মন্তব্য, সৌরভ আইসিসি-র চেয়ারম্যান হলে ক্রিকেটেরই উপকার হবে। কারণ, সৌরভ খেলাটা খুব ভালো বোঝে। সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেট খেলেছে। তা ছাড়া, ওকে সবাই সম্মান করে।

এর আগে, ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ডেভিড গাওয়ারও আইসিসি-কে নেতৃত্ব দেওয়ার মতো মানুষ হিসেবে সৌরভের কথাই বলেছেন। তিনি বলেন, আইসিসি-কে নেতৃত্ব দেওয়ার যোগ্য লোক সৌরভ।

স্মিথ ও গাওয়ারের মন্তব্যে উসকে দিচ্ছে, তবে কি সৌরভকে আইসিসি-র চেয়ারম্যান পদে দেখা যাবে! বাকিটা এখন দেখার কি হয়। 

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in