Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভেঙে পড়লো বায়ুসেনার মিগ-২৯


শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ পঞ্জাবের জালন্ধরের শহিদ ভগত্‍ সিংহ নগরের চুহারপুর গ্রামে ভেঙে পড়ল বায়ুসেনার মিগ। প্রশিক্ষণ চলাকালীন এই দুর্ঘটনা ঘটেছে বলেই জানা গেছে। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। প্রাণে বেঁচে গিয়েছেন পাইলট। এই মুহূর্তে হাসপাতালে চিকিত্‍সাধীন তিনি।

বায়ুসেনা সূত্রে জানা গিয়েছে, ''প্রশিক্ষণ চলাকালীন মাঝ আকাশে বিমানটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। চেষ্টা সত্ত্বেও বিমানটিকে নিয়ন্ত্রণ করতে পারেননি পাইলট। কোনও রকমে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন তিনি। হেলিকপ্টার পাঠিয়ে তাঁকে উদ্ধার করা হয়।''

ফাইটার জেটে বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায় । আগুনের শিখা ছড়িয়ে পরতে শুরু করে । ক্র্যাশের আগে বিমান চালক সফল ও সুরক্ষিতভাবে অবতরণ করতে পেরেছিলেন ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code