Latest News

6/recent/ticker-posts

Ad Code

বেসরকারি হেলিকপ্টার, চার্টার্ড বিমান পরিষেবা চালু করার নোটিস অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের


করোনা আবহের জেরে দুমাস বন্ধের পর ২৫শে মে থেকে অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু হয়। এবার বেসরকারি হেলিকপ্টার, চার্টার্ড বিমান পরিষেবা চালু করার নোটিস অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের। এ ব্যাপারে একটি সাধারণ নির্দেশিকা জারি করা হয়েছে। 

এই নির্দেশিকায় এয়ার অ্যাম্বুল্যান্স ছাড়া প্রবীণ নাগরিক ও অন্তঃসত্ত্বাদের বিমানে না ওঠার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও, ওড়ার ৪৫ মিনিট আগে বিমানবন্দর বা হেলিপ্যাডে পৌঁছতে হবে যাত্রীদের। সেখানে ওয়েব চেক ইনের পাশাপাশি ইলেকট্রনিক পেমেন্টের ব্যবস্থা থাকছে বলেই জানানো হয়েছে। প্রতিটি যাত্রীর থার্মাল পরীক্ষা ও মুখে মাস্ক পরা বাধ্যতামূলক।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code