Advertisement

অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপের দিনক্ষন ঘোষনা

Advertisement




করোনার সাথে লড়াই করতে সারা বিশ্বের বিভিন্ন দেশেই চলছে লক ডাউন। লক ডাউনের জেরে যাবতীয় ক্রীড়া প্রতিযোগিতা বাতিল হয়েছে নয়তো বা স্থগিত হয়েছে। এ বছরই পানামা ও কোস্টারিকায় অনুষ্ঠিত হতে চলা মহিলাদের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপও পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করে ফিফা। মঙ্গলবার অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের দিনক্ষন ঘোষণার সাথে সাথে অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপের দিনক্ষনও ঘোষণা করলো ফিফা। 

পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী এবছরের অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ হওয়ার কথা ছিল ভারতে। ২ নভেম্বর শুরু হয়ে টুর্নামেন্ট চলতো ২১ নভেম্বর পর্যন্ত। কিন্তু সেটা পিছিয়ে গিয়ে আগামী বছরের ১৭ ফেব্রুয়ারি শুরু হয়ে বিশ্বকাপ চলবে ৭ মার্চ পর্যন্ত। টুর্নামেন্টের ম্যাচগুলো হবে নবি মুম্বাই, কলকাতা, আমেদাবাদ, গুয়াহাটি ও ভুবনেশ্বরে।


এদিকে আগস্ট-সেপ্টেম্বরে অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপ হওয়ার কথা ছিল কোস্তা রিকা ও পানামায়। যদিও করোনার জেরে সেটাও পিছিয়ে গিয়েছি। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আগামী বছরের ২০ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

Sponsored Recommendations
Sangbad Ekalavya Logo

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in