এক অভিনব উদ্যোগ লক্ষ্য করা গেল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বক্সিরহাট লোকাল কমিটির। মাঠ ভর্তি পাক সোনালি ধান আর মাঝে মাঝে DYFI এর পতাকা। না কোন দখলদারি নয়- হোম কোয়ারেন্টাইনে থাকা কৃষকের পেকে যাওয়া ধান কেটে বাড়িতে তুলে দিতে দেখা গেলো এইদিন।
ডিওয়াইএফআইয়ের সদস্যদের কে উক্ত এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অভিনন্দন জানিয়েছে। তারা যখন ধান কাটছিল পাশ থেকে তাদের জল শরবত বিস্কিট দিয়ে আপ্পায়ন করেছে এলাকাবাসী বিশেষ করে মায়েরা বোনেরা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়- "বক্সীর হাটের DYFI লোকাল কমিটির কাছে খবর আসে হোম কোয়ারেন্টাইনে আছে প্রতিবেশী এক কৃষক । তার ক্ষেতের ধান পেকে আছে কিন্তু এই লকডাউন পিরিয়ডেও তার নিজের কোয়ারেন্টাইন পিরিওডে , কৃষক তার ফসল ঘরে তুলতে পারছে না। উক্ত কৃষক যোগাযোগ করে ডি ওয়াই এফ আই নেতা কমরেড ইউসুফ আলি- র সাথে।"
ইউসুফের নেতৃত্বে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন তার সদস্যদেরকে নিয়ে মাঠে নেমে ধান কাটার কাজ করে।
ইউসুফ আলি জানান "খবর পাওয়ার পর হোম কোয়ারেন্টাইনে থাকা প্রতিবেশি কৃষককে জানাই তাঁর চিন্তার কোন কারণ নেই, DYFI আছে আপনার পাশে। এটাই দায়বদ্ধতা সমাজের প্রতি, মানুষের প্রতি।"
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us