Latest News

6/recent/ticker-posts

Ad Code

অভুক্ত মানুষদের পাশে এসে দাঁড়ালো ডাবগ্রাম ফায়ার স্টেশন


সুজাতা ঘোষ , বাগডোগরা :

দফায় দফায় বেড়ে চলেছে লকডাউনের মেয়াদ। আর এই লকডাউনের ফলে কাজকর্ম বন্ধ থাকায় কঠিন পরিস্থিতির শিকার হয়েছে দিন আনা দিন খাওয়া মানুষগুলো। অসহায়- দুঃস্থদের কথা মাথায় রেখে তাদের মুখে দু'বেলা-দু'মুঠো খাবার তুলে দেওয়ার জন্য নানাভাবে প্রয়াস করে চলেছে কেন্দ্র থেকে রাজ্য সরকার সহ অনেক স্বেচ্ছাসেবী সংস্থা। তৎসত্ত্বেও প্রায় অনেকেই, বিশেষ করে ভবঘুরেরা একবেলা খেয়ে আর একবেলা না খেয়ে ; আবার কেউ কেউ অভুক্ত অবস্থায় দিন কাটাচ্ছেন। সেই সমস্ত অসহায় অভুক্ত মানুষদের পাশে এসে দাঁড়ালো ডাবগ্রাম ফায়ার স্টেশনের অফিসা‌র ও সহকর্মীরা।


মঙ্গলবার দুপুরে শিলিগুড়ির ডাবগ্রাম ফায়ার স্টেশনের পক্ষ থেকে প্রায় ১২০০ জন অভুক্ত অসহায় মানুষদের মুখে রুটি ,সবজি, আচার ও মিষ্টি সহ আরো কিছু খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।


'পেটের জ্বালা বড় জ্বালা ' আর সেই জ্বালা থেকে মুক্তি পেয়ে অত্যন্ত খুশি সে সমস্ত অসহায় অভুক্ত মানুষেরা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code