Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা সংক্রমণ রুখতে জনপ্রিয় হচ্ছে কেরলের ছাতা মডেল

People advised to use umbrella for social distancing


সুরশ্রী রায় চৌধুরীঃ 

করোনা ভাইরাসে কেরল আগেই ভারতের মডেল হয়ে উঠছিল।এবার কেরলের নতূন ভাবনা ছাতা। কেরলের আলাপুঝা জেলার পঞ্চায়েত এই রকমই বলছে। 

প্রশাসনের তরফে বলা হয়েছে রাস্তায় বেরোলেই ছাতা বাধ্যতামূলক। সাজিক দুরত্ব বজায় রেখে স্বাভাবিক জীবনে ফেরার এক মাত্র পথ ছাতা। এবার সেই পথই অনুসরণ করলো ওড়িশা। 

ওড়িশার গঞ্জাম জেলার প্রশাসনিক স্তর থেকে দেওয়া হল ছাতা ব্যবহারের পরামর্শ। ওই জেলার কালেক্টর বিজয় অমৃত কুলাঙ্গি সকলকে রাস্তায় বের হলে ছাতা ব্যবহারের পরামর্শ দিয়েছেন। তাঁর মতে এর ফলে স্বাভাবিকভাবেই একে-অপরের থেকে দূরত্ব বজায় থাকবে। 

তিনি টুইটারে একটি কার্টুনের ছবি শেয়ার করেছেন, যাতে দেখা যাচ্ছে যে কীভাবে একটি ছাতা থাকায় দু'জনের মধ্যে প্রায় ১.৫ মিটার দূরত্ব বজায় থাকবে। এর ফলে করোনা ভাইরাসের সংক্রমণ আটকানো যাবে অনেকটাই, মনে করছে ওড়িশা সরকার।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code