Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা মোকাবিলায় লকডাউনের মধ্যে ফের বড়সড় ঘোষনা ভারতীয় রেলের


করোনা মোকাবিলায় লক ডাউনের মাঝেই বড়সড় ঘোষণা ভারতীয় রেলের। যাত্রীবাহী ট্রেন পরিষেবা শুরু করতে চলেছে রেলমন্ত্রক। ১লা জুন থেকে দেশের বড়ো এবং ছোট শহর গুলিত দৈনিক ২০০ ট্রেন চলবে। নন-এসি, সেকেন্ড ক্লাস প্যাসেঞ্জার ট্রেন চলবে। রেলমন্ত্রী পীযূষ গয়াল ট্যুইট করে জানিয়েছেন, ‘শীঘ্রই এই ট্রেনগুলির জন্য অনলাইন টিকিট বুকিং শুরু হবে।’ তবে কোন কোন রুটে এই ট্রেন চলবে, তা এখনও জানানো হয়নি।

জানা গিয়েছে, নির্দিষ্ট টাইম টেবল মেনেই চলবে ট্রেনগুলি। শীঘ্রই ওই ট্রেনগুলির তালিকা ও অনলাইনে টিকিট বুকিং শুরু হবে বলেও জানিয়েছেন রেলমন্ত্রী। তবে যাত্রীদের ফেস মাস্ক লাগিয়ে ও সামাজিক দূরত্ব মেনে ট্রেনে চড়তে হবে বলে জানানো হয়েছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code