Latest News

6/recent/ticker-posts

Ad Code

সবচেয়ে বেশি আক্রান্ত আমেরিকায়,'সম্মানের নিদর্শন' বললেন ট্রাম্প


করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে এই মুহূর্তে শীর্ষে রয়েছে আমেরিকা। এখনো পর্যন্ত আমেরিকায় করোনা আক্রান্ত ১৫ লক্ষেরও বেশি। মৃত্যু হয়েছে প্রায় ৯৩ হাজার মানুষের। সংখ্যার নিরিখে সবচেয়ে খারাপ অবস্থায় থাকলেও এই পরিসংখ্যানকে 'সম্মানের নিদর্শন' বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট যুক্তি দিয়েছেন,"আপনাদের চোখে আমেরিকা সংক্রমনের দিক থেকে শীর্ষে রয়েছে। কিন্তু এটা আমার কাছে কৃতিত্বের ব্যাপার। কারণ আমরা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশী পরীক্ষা করেছি। আমাদের উন্নত পরীক্ষা ব্যবস্থা ও বিভিন্ন পেশার কর্মীদের সহায়তায় এই সম্মান অর্জন করেছি আমরা।"
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code