Latest News

6/recent/ticker-posts

Ad Code

CSIR-UGC NET পরীক্ষায় আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা NTA-র


Relaxation in the mandatory provision of submission/upload of the certificates in Joint CSIR-UGC NET - 2020 Application.
নেট পরীক্ষায় আবেদনের জন্য কাস্ট সার্টিফিকেট, স্নাতকোত্তর এর সার্টিফিকেট-মার্কশিট  আপলোড করা বাধ্যতামূলক ছিল৷ সেইসঙ্গে পরীক্ষার্থীর ছবি এবং সাক্ষর আপলোড করাও ছিল আবশ্যক৷ তবে করোনা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই বিষয়গুলিতে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সী৷ 

একটি বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে- বর্তমান পরিস্থিতি বিচার করে এই ধরনের আবশ্যক সার্টিফিকেট আপলোডে ছাড় দেওয়া হয়েছে। তবে পরবর্তি সময়ে যখন চাওয়া হবে তখন পরিক্ষার্থী এই সকল ডকুমেন্ট দেখাবে-এই মর্মে স্বীকারোক্তি দিতে হবে। 

আবেদনের শেষ তারিখ ১৫ মে৷ এনটিএ-র অফিসিয়াল ওয়েবসাইট nta.ac.in. –এ আবেদন করতে পারবেন প্রার্থীরা৷ এছাড়াও কথা বলতে পারবে- 8287471852, 8178359845, 9650173668, 9599676953, 8882356803 নাম্বারে, যে কোন প্রয়োজনে। 



সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code