জলপাইগুড়ি পুলিশের ফের বড়ো সাফল্য। আজ গোশালা মোড়ে গোপন সূত্রে খবর পেয়ে একটি মিনি ট্রাককে আটক করে পুলিশ। ট্রাকটি আলু বহন করছিল। গাড়িটি তল্লাশি করে ১০০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, কোচবিহারের দিনহাটা রোড থেকে জলপাইগুড়ির দিকে যাচ্ছিল গাড়িটি। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে গোশালা মোড়েই আটক করে পুলিশ। ৮টি প্যাকেটে মোট ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় ৩জনকে গ্রেফতার করা হয়েছে বলেই খবর।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us