Latest News

6/recent/ticker-posts

Ad Code

পথ দুর্ঘটনায় প্রান হারালো ২৪জন পরিযায়ী শ্রমিক


আবারও মর্মান্তিক ঘটনার শিকার পরিযায়ী শ্রমিকেরা। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, একটি ট্রাকে পরিযায়ী শ্রমিকেরা বাড়ি ফিরছিল। কিন্তু উত্তরপ্রদেশের আউরাইয়াতে অন্য একটি ট্রাক এসে ধাক্কা দেয় পরিযায়ী শ্রমিকদের ওই ট্রাকে। ফলে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। এর জেরে ২৪জন প্রান হারানোর পাশাপাশি বেশ কয়েকজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি বলেই জানা গেছে। জানা গিয়েছে, ওই শ্রমিকেরা রাজস্থান থেকে আসছিল।

আউরাইয়ার ডিএম আভিষেক সিং জানিয়েছেন, রাত সাড়ে ৩ টে নাগাদ এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় ২৪ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ১৫ থেকে ২০ জন। 

শ্রমিকদের বেশিরভাগই বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গিয়েছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code