Latest News

6/recent/ticker-posts

Ad Code

পিএম কেয়ারস ফান্ডে ২ কোটি টাকা দিলেন মাইক্রোসফট সিইও সত্য নাদেলার স্ত্রী


করোনা মোকাবিলায় কেন্দ্র সরকার তৎপর। একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। সাথে সাথে করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে অভিনেতা-থেকে খেলোয়াড়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে দেশজুড়ে ২১ দিনের লক ডাউন আরম্ভ হয়েছে। ইতিমধ্যে, একটি ফান্ডও খোলা হয়েছে, পিএম কেয়ারস ফান্ড। একে একে অনেকেই সেই ফান্ডে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। এবার এগিয়ে এল আরও একটি সাহায্যের হাত। মাইক্রোসফট সিইও সত্য নাদেলার স্ত্রী অনুপমা নাদেলা।

মাইক্রোসফট সিইও সত্য নাদেলার স্ত্রী অনুপমা নাদেলা পিএম কেয়ারস ফান্ডে ২ কোটি টাকা দিয়েছেন। তাঁর পরিবার সূত্রে এ কথা জানা গিয়েছে।

তাঁর এই পদক্ষেপ স্বাগত জানিয়েছেন উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। মাতৃভূমির প্রতি তাঁর এই ভালবাসা ও কর্তব্যবোধের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code