Latest News

6/recent/ticker-posts

Ad Code

মানুষ ঘরবন্দি হওয়ায় চলতি বছরে ৭ লাখেরও বেশি কচ্ছপ সমুদ্র সৈকতে

credit: cultural trip

করোনা ঠেকাতে দেশ ব্যাপি লকডাউন। ঘরবন্দি আট থেকে আশি।  ফলে, সমুদ্রের তীরে বসে হাওয়া খাওয়া বা ঢেউ গোণার জন্য ভিড় নেই পর্যটকদের। এই সুযোগ কাজে লাগিয়েছে লাখো কচ্ছপ ! মানুষের বদলে তারাই ওড়িশার  রুশিকুল্যা সমুদ্র পাড় দখল করেছে। তাও আবার কী উদ্দেশ্যে জানেন? ডিম পেড়ে প্রজনন বাড়াতে! 

বন বিভাগের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৭ লাখেরও বেশি অলিভ রিডলেস কচ্ছপ নিরালায় ডিম পাড়তে পৌঁছে গেছে সমুদ্র তীরে। সেখানে এই মুহূর্তে মানুষের অবাঞ্ছিত ভিড়, উপদ্রব নেই। ফলে, সুযোগ বুঝে তারা এখানে হাজির প্রজনন বাড়াতে।

এখনও অবধি ৭ লাখেরও বেশি কচ্ছপ এখানে জন্ম দিয়েছে তাদের ভাবী প্রজন্মের। প্রতি বছর মার্চ মাসে এই প্রজাতির কচ্ছপেরা আসে গহিরমাথা এবং রুশিকুল্যা সমুদ্র সৈকতে। বন বিভাগের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী এই বছর ৬০ মিলিয়ন ডিম পাড়বে তারা। একই সঙ্গে বন বিভাগেও আরও দাবি, মানুষ ঘরবন্দি হওয়ায় চলতি বছরে কচ্ছপের সংখ্যা সবচেয়ে বেশি।



সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code