Latest News

6/recent/ticker-posts

Ad Code

পিপিএফ, রেকারিং সহ একাধিক স্বল্প সঞ্চয়ে কমল সুদের হার


চলতি অর্থবর্ষের শুরুতেই প্রথম ত্রৈমাসিকে অর্থাৎ এপ্রিল থেকে জুন পর্যন্ত সমস্ত স্বল্প সঞ্চয় ও পিপিএফ এর সুদ কমালো কেন্দ্রীয় সরকার। সুদের এই নতুন হারে সমস্ত প্রকল্পে সুদের হার প্রায় ০.৮% থেকে ১.৪% পর্যন্ত কমেছে। এই সুদের হার ১ এপ্রিল থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে।

পাবলিক প্রভিডেন্ট ফান্ডে (PPF) ০.৮% কমে সুদ ৭.৯% থেকে ৭.১% হয়েছে। কিষান বিকাশ পত্রে সুদ ৭.৬% থেকে কমে ৬.৯% হয়েছে। সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে সুদ ৮.৪% থেকে কমে ৭.৬% হয়েছে। মাসিক আয় (MIS) প্রকল্পে সুদ ৭.৬% থেকে কমিয়ে ৬.৬% করা হয়েছে। এছাড়াও প্রবীণ নাগরিকদের জন্য SCSS প্রকল্পে সুদ কমে ৭.৪% হয়েছে।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code