লক ডাউনেই মুক্তি পেলো সালমান খানের গান। মহারাষ্ট্রের পানভেলের ফার্মহাউজে বসেই বানিয়ে লকডাউনে 'মানসিক দূরত্ব নয়, সামাজিক দূরত্ব বজায় রাখুন' — গানের মাধ্যমে বার্তা সলমনের।
রবিবার সেই মিউজিক ভিডিয়োর টিজার মুক্তি পাওয়ার পর এ বার প্রকাশ্যে এল গোটা গানটি। গানের নাম 'প্যায়ার করোনা'। গান গাওয়ার সাথে সাথে গানের লিরিক্সও লিখেছেন সলমন। কম্পোজার সাজিদ-ওয়াজিদ।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে এই গান। ইউটিউবে লাইকের সংখ্যা ছাড়িয়েছে ৬৪ হাজার। অনুরাগীরা সলমনের প্রশংসায় পঞ্চমুখ।
সালমানের সেই গান মনে ধরেছে শাহরুখেরও। টুইটারে একটি লাইভ সেশনে শাহরুখকে সলমনের গান কেমন লেগেছে জানতে চাওয়া হলে তিনি বলেন, 'ভাই কামাল কা সিঙ্গল অউর সিঙ্গার হ্যয়।''
শুনুন সেই গান-
Pyaar Karona | Salman Khan | Sajid Wajid
As India fights Covid-19, let's join our forces of love and compassion to come out stronger in these times. Here's presenting 'Pyaar Karona' an anthem sung b...
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us