Latest News

6/recent/ticker-posts

Ad Code

আত্মীয়-পরিজনের অনুপস্থিতিতেই সামাজিক দূরত্ব মেনে বিয়ে


করোনা সংক্রমণের জেরে সারা দেশেই চলছে লক ডাউন। লক ডাউনের জেরে ঘরবন্দি মানুষ। সংক্রমণ রুখতে জারি হয়েছে নির্দেশিকা। জমায়েত এড়িয়ে চলার নির্দেশিকাও জারি হয়েছে। এর জেরেই ব্যহত হয়েছে নানান অনুষ্ঠান। বহু সংস্থা থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পর্যন্ত স্থগিত হয়েছে। বাতিল হয়েছে অনেক বিয়েও। কিন্তু দাদাজির অসুস্থতার জেরে লক ডাউনেই আত্মীয়- পরিজন ছাড়াই করতে হল বিয়ে। এমনি ঘটনার সাক্ষী রাজস্থানের যোধপুর। যোধপুরের একটি মন্দিরে বর ও কনের আত্মীয়দের উপস্থিতি ছাড়াই বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। আত্মীয় পরিজন ছাড়াই নয় নির্দেশ মতো মাস্ক পড়ে ও সামাজিক দূরত্ব মেনেই সম্পন্ন হয় বিয়ে। 


পাত্র বলেন, আমাদের আত্মীয়রা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বিবাহ প্রত্যক্ষ করেছিলেন। এছাড়াও আমরা প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিলকে ৪ লক্ষ টাকা এবং রাজস্থানের সিএম কোভিড ফান্ডকে ১.০১ লক্ষ টাকা অনুদান দিয়েছি। তিনি আরও বলেন, "আমার দাদাজি অসুস্থ এবং লকডাউনের আগে নির্ধারিত তারিখে বিয়েটি করাতে চেয়েছিলেন। বিয়ের সময় সামাজিক দূরত্বের নিয়ম অনুসরণ করা হয়েছিল।"
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code