Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনায় গরীব মানুষদের হাতে খাদ্য তুলে দিল ফ্রেন্ডস ইন নিড সংস্থা


করোনায় গরীব মানুষদের হাতে খাদ্য তুলে দিল ফ্রেন্ডস ইন নিড সংস্থা

বর্তমান বিশ্বে এক আতঙ্কের তথা মারণ ভাইরাসের সৃষ্টি হয়েছে তার নাম হল করোনা। গোটা বিশ্বের মানুষ মারন রোগ করোনা আতঙ্কে ভীত। আর এই সময় সারা দেশ জুড়ে চলছে লকডাউন। এদিকে গরীব মানুষদের মাথায় একটাই চিন্তা খাদ্যের যোগান। খাদ্যের চিন্তা সমস্ত মানুষকে এক ভয়ের মুখে ফেলছে সময়ের পর যত সময় এগিয়ে যাচ্ছে। দেশের সরকার, রাজ্যের সরকার মানুষদের পাশে দাঁড়াচ্ছেন।  মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে দেশের নানা সংস্থা।
তেমন এক সংস্থা ফালাকাটা শহরে মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিল। ফালাকাটা সুভাষ পল্লীর ফ্রেন্ডস ইন নিড সেচ্ছাসেবী সংস্থার পক্ষ্য থেকে গতকাল প্রায় ৫০ টি পরিবার কে খাদ্য বন্টন করে। এলাকার গরীব মানুষদের হাতে খাদ্য তুলে দিয়ে এক সামাজিক নজীর গড়লেন এই সংস্থা। এ এই সংস্থার তরফ থেকে উপস্থিত ছিলেন সংস্থার সদস্যরা। সংস্থার সদস্যদের সাথে উপস্থিত ছিলেন তৃতীয় লিঙ্গের মানুষ বিহন্নলা (হিজরা)। তারা গরীব পরিবারদের হাতে তুলে দিলেন চাল, ডাল, তেল। "ফ্রেন্ডস ইন নিড" সংস্থা টি তবে বেশি দিনের নয়। বেশি দিন হয়নি তাদের প্রতিষ্ঠান। কিন্তু এই অল্প দিনের মধ্যে তাদের কে দেখা গিয়েছে বারাবার মানুষের পাশে। যেকোনো বিপদের দিনে মানুষের পাশে ঝাঁপিয়ে পরতে দেখা গিয়েছে এই সংস্থার।
এ এক যেন অন্য পৃথিবী। সারা পৃথিবীতে যখন মারন রোগ করোনা সবাই কে গ্রাস করার চেষ্টা করছে। সেখানে সমস্ত পৃথিবীর মানুষ এক হয়ে বেঁচে থাকার লড়াই চালাচ্ছে জাতি ধর্ম সব ভুলে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code