Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাজ্য সরকারি কর্মীদের ছয়দিনের বেতন কাটার নির্দেশ


    করোনা মোকাবিলায় দেশের অর্থনীতি টালমাটাল অবস্থা। দেশের মধ্যে সর্বপ্রথম করোনার সংক্রমন দেখা দিয়েছিল কেরলে। বর্তমানে যার সংক্রমন গোটা দেশে বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মীদের বেতন কাটার সিদ্ধান্ত নিল কেরল সরকার।

    রাজ্যের সব বিভাগের কর্মচারীদের একমাসের বেতন থেকে ছয়দিনের বেতন কেটে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এভাবে চলতি মাসে থেকে আগামী পাঁচমাস কাটা হবে বেতন। তবে শুধু সরকারি কর্মচারীরাই নন, রাজ্যের সমস্ত মন্ত্রী থেকে বিধায়ক সকলেরই বেতন কাটা হবে।

 বিধায়কদের মাসিক বেতনের ৩০% কেটে নেওয়া হবে একবছরের জন্য। তবে একটি নির্দিষ্ট সময়ের পরে বিশেষত রাজ্যের আর্থিক অবস্থার উন্নতি হলে কর্মচারীদের বেতন পরিশোধ করার ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code