Latest News

6/recent/ticker-posts

Ad Code

অসহায় পথ কুকুরদের মুখে প্রতিদিন খাবার তুলে দিচ্ছেন প্রয়াস- দ্যা ইন্ডেভ্যার গ্রুপ

সুজাতা ঘোষ, বাগডোগরা:
করোনার করালগ্রাসে আতঙ্কিত গোটা বিশ্ব। করোনার সংক্রমণ আটকাতে একমাত্র উপায় হিসাবে দেশজুড়ে চলছে লকডাউন। কিন্তু লকডাউনের ফলে একদিকে যেমন আর্থিক সংকটে পড়েছে দিন আনে দিন খায় মানুষেরা তেমনি খাবার না খেয়ে দিন কাটাচ্ছে বিভিন্ন এলাকার পথ কুকুররাও। সেই সমস্ত অবোলা পথ কুকুরদের খাওয়াতে এবার এগিয়ে আসল প্রয়াস - দ্যা ইন্ডেভ্যার গ্রুপ ।

শিবমন্দির ও তার পার্শ্ববর্তী এলাকার পথ কুকুরদের খাওয়ানোর উদ্যোগ নিল প্রয়াস- দ্যা ইন্ডেভ্যার গ্রুপের যুবক-যুবতীরা। 

প্রতিদিন প্রায় ৬০ থেকে ৭০ টি পথ কুকুরদের মুখে খাবার তুলে দেন তারা ।তাদের খাদ্যতালিকায় মূলত থাকছে ভাত ও তার সাথে মেশানো মাংস, পাউরুটি এবং বিস্কুট। 

এই এনজিও - এর সম্পাদক সোহিনী গাঙ্গুলী জানান- 'আমরা অসহায় পথ কুকুরদের জন্য নিঃস্বার্থভাবে কাজ করছি ,পরবর্তীতেও করব ।এছাড়াও এইসব নিরীহ  পশুদের জন্য একটা শেল্টার তৈরি করার পরিকল্পনাও রয়েছে।' 

এইভাবে পথ কুকুরদের জন্য খাবারের আয়োজন করার বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন শিবমন্দির এলাকার সাধারণ মানুষেরা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code