করোনা সংক্রমনের জেরে দেশজুড়ে চলছে লক ডাউন। লক ডাউন পরিস্থিতিতে মানুষকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে বিশেষ কাজে বাড়ির বাইরে বেরোনো যেতে পারে। বাইরে বেরোলেও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরার নিধান দেওয়া হয়েছে। কিন্তু, রেশন, ব্যাঙ্ক ও বাজারে লক ডাউনের মধ্যেও উপচে পড়া ভিড় চোখে পড়ে। এই পরিস্থিতি সামাল দিতে পুলিশি সক্রিয়তাও বেশ চোখে পড়লেও মাঝে মাঝেই পুলিশের অনুপস্থিতিতে সামাজিক দূরত্বের তোয়াক্কা না করেই ভিড় জমায় মানুষ।
এবার, সেই ভিড় কমাতে ও সামাজিক দূরত্ব বজায় রাখার নজর দিতে রাস্তায় নামলো স্বয়ং দিনহাটা ১নং ব্লকের জয়েন্ট বিডিও অর্পন মোক্তান।
এদিন, গিতালদহ, ওকড়াবাড়ীসহ দিনহাটা ১নং ব্লকের বেশ কিছু এলাকায় লক ডাউন পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি।
সাথে সাথে ব্যাঙ্ক গুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য নিজেই পথে নামেন। মানুষকে সচেতন করার সাথে সাথে পরিস্থিতি সামাল দিতেও স্বমহিমায় ফুটে ওঠেন তিনি।

Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us