Latest News

6/recent/ticker-posts

Ad Code

ঝুড়িপাড়া ফার্কের বাজার সংলগ্ন এলাকার ৪০ টি পরিবারের পাশে দাঁড়ালেন চিকিৎসক অজয় মণ্ডল

নিজস্ব প্রতিনিধি, দিনহাটাঃ 

সারাদেশে লকডাউন । এই কঠিন পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষ গৃহবন্দী। অসহায় অবস্থায় রয়েছে সাধারণ খেটে খাওয়া মানুষগুলো। দিন আনে দিন খায় কিন্তু বাইরে গেলেই করোনা ভাইরাসের ভয়, তার উপর সরকারী নিষেধাজ্ঞা । উনুন জ্বালিয়ে দু মুঠো খাবারের ব্যবস্থা করবে কী ভাবে তা নিয়েই বড় দুশ্চিন্তা।

আজ আবারও দিনহাটায় চিকিৎসক অজয় মণ্ডল ব্যক্তিগত উদ্যোগে এগিয়ে এলেন অসহায় মানুষের পাশে। ডাক্তারবাবু জানান- "করোনা মহামারীতে অর্থনৈতিক ভাবে বিপর্যস্ত ঝুড়িপাড়া ফার্কের বাজার সংলগ্ন এলাকার ৪০ জন দু:স্থ গরীব দিন আনি দিন খাই পরিবারের হাতে চাল ডাল আলু তেল বিস্কুট ও সাবান দেওয়া হলো ।"

সাথে তিনি ধন্যবাদ জানিয়ে বলেছেন  "ডিভাইন নার্সিংহোমের কর্নধার দেবব্রত দে ও ম্যানেজার সন্জীব সাহা র সাথে বলরামপুর রোডের রাজীব সাহা দা কে । সহযোগিতায় মনোজ, পার্থ , রাজু , অজয় , শিবুদা , ও মনিরুল । আপনারা ও এগিয়ে আসুন । এদের পাশে দাঁড়ান।"




সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code