দিনহাটা জনজাগরন মঞ্চের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ
বিশ্ব এখন করোনা যুদ্ধে লড়াই করে চলছে, এই অতিমারিতে ভারতও পিছিয়ে নেই l লক ডাউন চলছে দিন ছাড়িয়ে মাসে, এর মধ্যে কেন্দ্র সরকার কিছু ক্ষেত্রে শিথিল করলেও আশার আলো এখনো দেখা যায়নি, ক্রমশ বেড়ে চলছে আক্রান্তের সংখ্যা পিছিয়ে নেই আমাদের রাজ্যও l
এই মহামারীতে সব থেকে বিপদে পড়েছে দিন আনা দিন খাওয়া মানুষগুলি, তাঁদের যে রোজগারের পথ বন্ধ l কেন্দ্র থেকে রাজ্য সরকার বিভিন্ন ভাবে সাহায্য করলেও নিত্যপ্রয়োজনে তা যথেষ্ট নয় l এই সময় তাঁদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে সাধারণ মানুষ l

লকডাউনের ফলে খাদ্য সঙ্কটে পরা দিনহাটা ১নং ভিলেজ ,সাহেবগঞ্চ রোড,দিনহাটা বড় মসজিদের পাশে ,গোপাল নগর ,গোসানি রোড নুতন বাস স্ট্যান্ডে র পাশে প্রায় ৪৫টি পরিবারের হাতে চাল আলু তুলে দেন জনজাগরন মঞ্চের সম্পাদক হিটলার দাস। সহযোগিতা করেছেন বিকাশ রায়,শুভঙ্কর দে ,উত্তম শিল প্রমুখ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us