Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটা ১নম্বর ব্লকে আইসোলেশন কেন্দ্রের নাম প্রকাশ করলো স্বাস্থ্য দপ্তর

দিনহাটা ১নম্বর ব্লকে আইসোলেশন কেন্দ্রের নাম প্রকাশ করলো স্বাস্থ্য দপ্তর 



করোনা নিয়ে তৎপর কেন্দ্র থেকে রাজ্য সরকার, যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে চলেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর l মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী জেলায় জেলায় পৃথক করোনা হাসপাতাল ও আইসোলেশন সেন্টার গড়ে তোলা হয়েছে l সেই মত কোচবিহার জেলার মিশন হাসপাতালকে বেছে নেওয়া হয়েছে করোনা আক্রান্তদের চিকিৎসা করার জন্যে l সেই সঙ্গে ব্লকে ব্লকে তৈরী করা হয়েছে আইসোলেশন সেন্টার l 

দিনহাটা ১নম্বর ব্লকের আইসোলেশন সেন্টার, নিযুক্ত  স্বাস্থ্য দপ্তরের নোডাল অফিসার ও তাঁদের যোগাযোগের জন্য মোবাইল নম্বরও প্রকাশ করা হয়েছে l আইসোলেশন সেন্টারগুলিতে করোনা উপসর্গ থাকা ব্যক্তিদের জন্যে পৃথক থাকার ব্যবস্থা করা হয়েছে l তবে এখনোও পর্যন্ত কোনো করোনা আক্রান্তের খবর কোচবিহার জেলায় নেই বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর l আইসোলেশন সেন্টার হিসেবে বেছে নেওয়া হয়েছে ব্লকের বিভিন্ন উচ্চ বিদ্যালয়গুলিকে l
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code