Latest News

6/recent/ticker-posts

Ad Code

লকডাউন না মানায় বাবার বিরুদ্ধে এফ আই আর করল ছেলে


মারণ করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে দেশজুড়ে। যার ফলে দেশে ২১ দিনের লকডাউনের সিদ্ধান্ত নেন নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অন্যান্য নেতারা লোকদের ঘরে বসে থাকতে এবং লকডাউন সময়কালে জরুরি দরকার ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার কথা বলেন। তবে, বেশ কিছু মানুষ আছেন যারা লকডাউনের আদেশগুলি কঠোরভাবে অনুসরণ করছেন না এবং তাদের জন্যই পুলিশকে লোকদের বাড়ির ভিতরে থাকতে অনুরোধ করার জন্য কঠোর হতে হচ্ছে। কঠোর প্রদক্ষেপ নিতে হচ্ছে।

গতকাল বসন্তকুঞ্জের ৩০ বছর বয়সী এক ব্যক্তি দিল্লি পুলিশের কাছে অভিযোগ করেন তাঁর বাবার বিরুদ্ধে। লকডাউনের আদেশ মানছেন না তাঁর বাবা। ANI-র একটি টুইট অনুযায়ী, তার বাবা প্রতিদিন বাড়ি থেকে বের হন। যার অনুসরণে পুলিশ ওই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code