Latest News

6/recent/ticker-posts

Ad Code

রামনবমী কেন ও কিভাবে পালন করা হয়, জেনে নিন

রামনবমী কেন ও কিভাবে পালন করা হয়, জেনে নিন



প্রাচীন ভারতের হিন্দু ধর্মগ্রন্থের মতে যুগ যুগ ধরে ভগবান বিষ্ণু বিশ্ব সংসারের পালক। বিভিন্ন যুগে তিনি নানা অবতার রূপে পৃথিবীতে অবতরণ করেন, বিশ্ব সংসারের সকল মানুষকে ন্যায়পরায়ণতার ও সত্যের পথ প্রদর্শন করতে ও মিথ্যার উপর সত্যের জয় প্রতিষ্ঠা করতে শিখিয়েছেন। ভগবান বিষ্ণুর সপ্তম অবতার রাম। অযোধ্যার রাজা দশরথ ও রাণী কৌশল্যার পুত্র রূপে ভগবান বিষ্ণু রাম অবতারে জন্ম গ্রহণ করেন ত্রেতা যুগে।

ভগবান রামের জন্মদিনেই পালন করা হয় রামনবমী। চৈত্র মাসে নবম দিনে এই উৎসব পালিত হয়।এই উত্‍সবের দিনে মন্দ শক্তিকে পরাজিত করে ভালোর প্রতিষ্ঠা করা হয়, অর্ধমকে নিক্ষেপ করে ধর্মের প্রতিষ্ঠা করা হয়।

রামনবমীর দিন সকালে হিন্দুদের আদি দেবতা সূর্য দেবকে জল প্রদান করে ও আশীর্বাদ গ্রহণ করা হয়। এদিন ধার্মিক ব্যক্তিরা সমগ্র দিন জুড়ে বৈদিক মন্ত্র পাঠ করেন। সমগ্র দিনজুড়ে ভক্তিমূলক গান গাওয়া বিভিন্ন হিন্দু ধর্মীয় বইগুলি থেকে পাঠ করে শোনাবার কথা বলা হয়। এই দিনটিতে রাম কথার বর্ণনা করে, রাম কাহিনী পড়ে দিনটি পালন করা হয়। এদিন মন্দিরে বা বাড়িতে পূজিত হয় ভগবান রাম।


source: internet
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code