Latest News

6/recent/ticker-posts

Ad Code

সামাজিক দূরত্ব বজায় রেখে কৃষক বন্ধু ( মৃত্যুজনিত সুবিধা) প্রকল্পে চেক প্রদান


লক ডাউনে সামাজিক দূরত্ব মেনে ২নং ব্লকের কয়েকটি গ্ৰামে বাড়ি বাড়ি গিয়ে কৃষক বন্ধু প্রকল্পের মৃত্যু কালিন চেক প্রদান করল দিনহাটা ২নং ব্লকের কৃষি আধিকারিকগন।

বুড়ীর হাট ২নং অঞ্চলের পটুয়ার ডেরা গ্ৰামে মৃত প্রহ্লাদ বর্মনের পরিবারের তিন সদস‍্যকে দুই লক্ষ টাকার চেক তুলে দেন। নাজির হাট ১নং অঞ্চলের মৃত রাহুল হোসেনের বাবা ও মায়ের হাতে দুই লক্ষ টাকার চেক ,মর্নেয়া ২ গ্রামের মৃত হরিকান্ত বর্মনের পরিবারের চার সদস্যকে দুই লক্ষ টাকার চেক তুলে দেন।

উপস্থিত ছিলেন SO বলরাম দাস,ADA সুভাশিষ চক্রবর্তী, কৃষক বন্ধু স্বপন বরকাইত, সুব্রত সাহা,বিমল বর্মন প্রমুখ।চেক পেয়ে সকালে খুশি।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code