মা আসছে ...

করোনা মোকাবিলায় এগিয়ে এলো 'জনতার দরবার পরিবার'


ত্রাণ বিলি জনতার দরবার পরিবারের


শুভাশিস দেবনাথ, আলিপুরদুয়ার, ১১ই এপ্রিল: সারা দেশে চলছে লক ডাউন, ক্রমশঃ বাড়ছে আক্রান্তের সংখ্যা l এই পরিস্থিতিতে বাদ নেই আমাদের রাজ্য l বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তিগত ভাবে অনেকই এই পরিস্থিতিতে দিন আনা দিন খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছে ।


একই ভাবে জনতার দরবার পরিবারের সভাপতি সুমন দেবনাথের সামাজিক কাজে অনুপ্রাণিত হয়ে আলিপুরদুয়ার জেলা ইউনিটের উদ্যোগে শামুকতলা গ্রাম পঞ্চায়েতের পুখুরিয়া গ্রামে আদিবাসি পরিবারগুলোর হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলো জনতার দরবার পরিবার। সংস্থার তরফে চাল, ডাল এবং আলু তুলে দেওয়া হয়। 

সংস্থার সদস্যরা জানায় যে আমরা পুখুরিয়া আদিবাসি গ্রামে কিছু পরিবারকে ত্রাণ সামগ্রী বিলি করলাম এবং দুজন শিক্ষক আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।পরবর্তীতে অন্যান্য চা বাগান এলাকায় ত্রাণ সামগ্রী বিলি করা হবে বলে জানান তারা। ত্রাণ শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী নিরোদ দেবনাথ, বাপি দাস, পবন রাই সহ অন্যান্য সদস্যরা।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in