Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাজ্যের ৪টি জেলাকে হটস্পট বলে চিহ্নিত করলো কেন্দ্র


করোনা সংক্রমণের সঙ্গে যুদ্ধ করতে লক ডাউনের মেয়াদ বৃদ্ধি করেছে কেন্দ্র। সাথে সাথে দেশকে তিনটি স্তরে ভাগ করেছে। রেড জোন, অরেঞ্জ জোন ও সবুজ জোন। সবথেকে বেশি ও সবথেকে দ্রুতগতিতে সংক্রমণের আশঙ্কাযুক্ত এলাকাগুলো থাকবে রেড জোনে। কেন্দ্র সরকারের পক্ষ থেকে সেই তালিকা প্রকাশ করা হয়েছে। গ্রামীণ এলাকায় হটস্পটগুলি ৩ কিমি ব্যাসার্ধে এবং বাফার অঞ্চলে (কমলা জোন) ৭ কিমি ব্যাসার্ধে থাকবে। কেন্দ্র সরকার সারা দেশে মোট ১৭০টি জেলাকে হটস্পট ও ২৭০টি জেলাকে নন হটস্পট হিসেবে চিহ্নিত করেছে। যার মধ্যে পশ্চিমবঙ্গের মোট ৪টি জেলাকে হটস্পট চিহ্নিত করেছে কেন্দ্র। 

পশ্চিমবঙ্গের মধ্যে যে চারটি জেলা হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে - 

১। কলকাতা

২। হাওড়া

৩। পূর্ব মেদিনীপুর ও 

৪। উত্তর ২৪ পরগণা রয়েছে রেড জোনে।

যে জেলাগুলিতে কোভিড আক্রান্ত রোগী পাওয়া গিয়েছে ঠিকই, কিন্তু যেখানে সংক্রমণ ছড়ানোর হার এখনও ততটা নয়। স্বাস্থ্য মন্ত্রকের বক্তব্য, এই জেলাগুলি বিপদসীমায় দাঁড়িয়ে রয়েছে। সুতরাং বাড়তি নজর দিতে হবে সেখানেও। এই ২৭০ টি জেলার মধ্যে পশ্চিমবঙ্গের আটটি জেলা রয়েছে। সেগুলি হল-

১। কালিম্পং

২। জলপাইগুড়ি

৩। হুগলি

৪। নদিয়া

৫। পশ্চিম বর্ধমান

৬। পশ্চিম মেদিনীপুর

৭।দক্ষিণ ২৪ পরগণা

৮।দার্জিলিং।

সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, সরাসরি নিউজ সেন্ডিকেট থেকে সংগৃহীত। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code